রামেকের করোনা ওয়ার্ডে আরও ১৪ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ১৯ জুলাই ২০২১, ১৯:৫৫

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় পাঁচ জন এবং উপসর্গ নিয়ে নয় জন মারা গেছেন।

বর্তমানে এই ইউনিটে ৫০৮ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬৪ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ২৫০ জন এবং সন্দেহভাজন রোগী ২০৭ জন।

গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে মোট ৫৩৭টি নমুনা পরীক্ষায় ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীতে ১৯৪টি নমুনায় ৩৯ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ১৫৫টি নমুনায় ১৮ জনের করোনা শনাক্ত হয়।

রাজশাহীতে করোনা শনাক্তের হার ১৮ দশমিক ৫৯ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ১১ দশমিক ৬১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজশাহীর তিন জন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের দুজন, নওগাঁর দুজন, পাবনার একজন এবং কুষ্টিয়ার দুজন মারা গেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের