বিশ্বে করোনায় আক্রান্ত ছাড়াল ১৯ কোটি

সময় ট্রিবিউন | ১৭ জুলাই ২০২১, ২০:৩৩

ছবি : ইন্টারনেট

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ৮ হাজার ৬৩৬ জন মারা গেছেন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় ২০০। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪০ লাখ ৯১ হাজার ৪৭১ জনে পৌঁছেছে।

একই সময়ের প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৮ হাজার ৯০৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে দেড় হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ১৯ কোটি ২ লাখ ৬৬ হাজার ২৪৯ জনে দাঁড়িয়েছে।

করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে শনিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। এ সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২০৫ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার মানুষ। অপরদিকে মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৭ লাখ ৮০ হাজার ৮০৩ জন এবং মৃত্যু হয়েছে ৭১ হাজার ৩৯৭ জনের।

এদিকে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৯ লাখ ২৬ হাজার ৯৮২ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ২৪ হাজার ৬০৬ জন মারা গেছেন।

আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৪৫০ জন মারা গেছেন এবং নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৫৯১ জন। অপরদিকে মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৯৩ লাখ ৮ হাজার ১০৯ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৪০ হাজার ৫০০ জনের।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে এবং মৃতের সংখ্যার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬০ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ১১২ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ১০ লাখ ৬৩ হাজার ৯৮৭ জন এবং মারা গেছেন ৪ লাখ ১৩ হাজার ১২৩ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১১ হাজার ৪৫১ জন, রাশিয়ায় এক লাখ ৪৬ হাজার ৮৬৮ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৮ হাজার ৬৪২ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ৮৫১ জন, তুরস্কে ৫০ হাজার ৪৫০ জন, স্পেনে ৮১ হাজার ৯৬ জন, জার্মানিতে ৯১ হাজার ৮৭৮ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৩৫ হাজার ৭৪০ জন মারা গেছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের