মডার্নার টিকা প্রয়োগ শুরু আজ

সময় ট্রিবিউন | ১৩ জুলাই ২০২১, ২১:৩১

ছবি : ইন্টারনেট

করোনার সংক্রমণ রোধে আজ মঙ্গলবার (১৩ জুলাই) সকাল থেকে সিটি কর্পোরেশনের হাসপাতালগুলোতে কোভ্যাক্সের মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে। এদিকে, গতকাল সারাদেশের জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে চীনের তৈরি সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, সোমবার রাজধানীর ৪১টি প্রতিষ্ঠানে ১২ হাজার ৭৯৯ জনকে সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে। এদিনে সারাদেশে ৪৩ হাজার ৬২৭ জনকে সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে। আর রাজধানীর সাতটি হাসপাতালে ফাইজারের টিকা দেওয়া হয়েছে ছয় হাজার ৬৪৪ জনকে।

এর আগে, রোববার দুপুরে অধিদফতরের নিয়মিত ভার্চুয়াল বুলেটিনে জানানো হয়, সোমবার থেকে সারাদেশে সিনোফার্মের টিকা দেওয়া শুরু হবে এবং মঙ্গলবার থেকে রাজধানীর দুই সিটি কর্পোরেশনসহ দেশের ১২টি সিটি কর্পোরেশনে মডার্নার টিকা দেওয়া শুরু করা হবে।

করোনা সংক্রমণ রোধে গত বুধবার থেকে পুনরায় গণটিকাদানে নিবন্ধন চালু করে স্বাস্থ্য অধিদফতর। ওইদিন সুরক্ষা অ্যাপে দুই মাস পর আবারো নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করে দেওয়া হয়।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের এমএনসিঅ্যান্ডএইচ’র লাইন ডাইরেক্টর ডা. শামসুল হক বলেন, সুরক্ষা অ্যাপে বুধবার সকাল থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ৩৫ বছরের বেশি বয়সিরা এই টিকা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। বাইশ ক্যাটাগরিতে নিবন্ধন করা যাবে।

এদিকে গতকাল সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমে জানান, চলতি মাসে এক কোটি টিকা এবং আগামী মাসে আরো এক কোটি টিকা দেশে আসবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের