অতিমারি করোনায় দেশের বিভিন্ন জেলায় মৃত্যুর সবশেষ

সময় ট্রিবিউন | ৯ জুলাই ২০২১, ২২:২৪

ছয় দিন ধরে জ্বরে ভুগছেন রাজশাহীর গোদাগাড়ীর হানুফা বেগম (৫০)। এরই মধ্যে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য আনা হয়। পাশে দাঁড়িয়ে তাঁকে বাতাস করছেন স্বামী আবদুর রাজ্জাক- ছবি সংগৃহীত

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। কোনোভাবেই ভয়াবহ অবস্থা থেকে বের হয়ে আসতে পারছে না দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চল। বর্তমানে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে গ্রামাঞ্চলেও। দেখা দিয়েছে হাসপাতালের শয্যা সংকট। পাশাপাশি অক্সিজেন সরবরাহ নিয়ে সমস্যা দেখা দিয়েছে। এরই মধ্যে সারাদেশে লাগামহীন করোনার ভয়াবহ থাবায় বিপর্যস্ত বেশিরভাগ জেলা। বিভিন্ন জেলা থেকে সবশেষ মৃত্যুর খবর তুলে ধরা হলো-

রাজশাহী: রাজশাহী মেডিকেলে মারা গেছেন ১৮ জন। তাদের মধ্যে রাজশাহীর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর ৬ জন এবং কুষ্টিয়া ও সিরাজগঞ্জের একজন করে। তবে কমেছে সংক্রমণের হার।

খুলনা: খুলনা‌র চারটি হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ২৭ জন মারা গেছেন। তাদের মধ্যে খুলনার ১৫ জন, যশোরের ৪ জন, নড়াইল ও বাগেরহাটের ২ জন করে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪৫ শতাংশ।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় ২২ জন মারা গেছেন করোনা ও উপসর্গ নিয়ে। ২৪ ঘণ্টায় ৭৯২টি নমুনা পরীক্ষায় শনাক্ত ২২০ জন।

বগুড়া: উচ্চ ঝুঁকিতে থাকা বগুড়ার তিনটি হাসপাতালে মারা গেছেন ১৬ জন । শনাক্তের হার ৩০ শতাংশ।

করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জন করে মারা গেছেন ময়মনসিংহ, ফরিদপুর ও যশোরে। ফরিদপুরে সর্বোচ্চ শনাক্তের হার ৫২ দশমিক ২ শতাংশ। ঝিনাইদহে ১৩ জন ও চট্টগ্রামে ১০ জনের মৃত্যু হয়েছে করোনা ও উপসর্গ নিয়ে। চট্টগ্রামে দুই হাজার ১০০ নমুনা পরীক্ষায় শনাক্ত ৭৫৪ জন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা, চুয়াডাঙ্গা ও বরিশালে ৮ জন করে, সিলেটে ৬ জন, নওগাঁয় ৩ জন, টাঙ্গাইলে ও মেহেরপুরে ৫ জন করে, চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালীতে ৪ জন করে, আর ঠাকুরগাঁওয়ে ৩ জন মারা গেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের