বৃষ্টির সময়ে বেড়ে যায় সাইনাসের সমস্যা

সময় ট্রিবিউন | ২ জুলাই ২০২১, ২১:৫০

ছবি: ইন্টারনেট

আবহাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের অনেক কিছু পরিবর্তন হয়। যেমন মেঘলা দিনে অনেকেরই মাথা ভারি হয়ে থাকে। সঙ্গে ব্যথাও থাকে। বৃষ্টির এই সময়ে বেড়ে যায় সাইনাসের সমস্যাও। এই সমস্যা থেকে মুক্তি পেতে কিছু ঘরোয়া পদ্ধতি জেনে নিন-


• শরীরে পানির অভাবে সাইনাসের সমস্যা বাড়তে পারে। এজন্য প্রচুর পরিমাণে পানি ও চিনি ছাড়া চা পান করুন।
• গোলমরিচে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা সর্দি দূর করতে সহায়তা করে।
• সাইনাসের কষ্ট কমাতে খুব সাহায্য করে গরম পানির ভাপ।
• এক পাত্র হালকা গরম পানিতে ৩ ফোঁটা পিপারমিন্ট তেল, ৩ ফোঁটা রোসমেরি তেল ও ২ ফোঁটা ইউক্যালিপটাস তেল দিয়ে তোয়ালে দিয়ে মুখ ঢেকে ভেপার নিন। এটি নাক খুলতে সাহায্য করে।
• এক কাপ গরম পানিতে ৩ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার দিয়ে পান করলে সাইনাসের সমস্যা কমে যায়।
• গরম গরম স্যুপ খেতে পারেন। গরম স্যুপ খেলে সাইনাসেও উপকার হবে আর আরামও পাবেন।
• সাইনাসের সমস্যা বাড়লে এই সময়ে আইসক্রিম, পনির এবং দই জাতীয় খাবার এড়িয়ে চলার কথা বলেন বিশেষজ্ঞরা।

বৃষ্টির সময়ে সতর্ক থাকতে হবে, যেন মাথায় বৃষ্টির পানি না পড়ে। তবে সমস্যা বেশি হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের