রামেকের করোনা ওয়ার্ডে আরও ১৪ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ২৮ জুন ২০২১, ১৮:৪৮

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জন মারা গেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে সাতজন করোনা পজিটিভ ছিলেন। এই সাতজনের মধ্যে রাজশাহীর তিনজন ও চাঁপাইনবাবগঞ্জের চারজন। বাকি সাতজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃতদের মধ্যে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, নওগাঁর একজন ও নাটোরের একজন রয়েছে। আগের দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে মারা গেছেন ১০ জন। এ নিয়ে চলতি মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও করোনার উপসর্গ নিয়ে মোট ৩১০ জনের মৃত্যু হলো। এর মধ্যে ১৩ জুন থেকে এ পর্যন্ত মৃত্যু ১০ থেকে ১৮ মধ্যে ওঠানামা করছে।

হাসপাতালের পরিচালক আরও বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৮ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৪৭ জন। এখন হাসপাতালে মোট ভর্তি রয়েছে ৪৪২ জন। এর মধ্যে করোনা পজিটিভ ১৯২ জন, সন্দেহভাজন ১৯৪ জন ও নেগেটিভ ৫৬ জন। আগের দিন হাসপাতালে মোট রোগী ছিলেন ৪৩৪ জন। রোগী বাড়ার কারণে হাসপাতালের শয্যাসংখ্যা বাড়িয়ে করা হয়েছে ৪০৫।

জানা গেছে, আগের দিন দুটি ল্যাবে রাজশাহীর মোট ৪৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১১৪ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ২৭ দশমিক ৮৪ শতাংশ। আগের দিনে এই হার ছিল ২৯ দশমিক শূন্য ৮ শতাংশ।

চাঁপাইনবাবগঞ্জের ৭৭টি নমুনা পরীক্ষায় ১৪ জনের পজিটিভ আসে। শনাক্তের হার ১৮ দশমিক ১৮ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের