রামেকের করোনা ইউনিটে করোনায় মৃত্যুর রেকর্ড

সময় ট্রিবিউন | ২৪ জুন ২০২১, ১৭:২৫

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণের পর থেকে এটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ মৃতের ঘটনা।

মৃতদের মধ্যে করোনা পজিটিভ ছিল আটজন এবং করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন বাকি দশজন। ১৮ জনের মধ্যে ১৩ জনই রাজশাহী জেলার। নওঁগার চারজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন। বুধবার (২৩ জুন) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে রামেক হাসপাতালের কোভিড সারসংক্ষেপ তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় রামেকে করোনা আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ৫৪ জন। যার মধ্যে রাজশাহীর ৩৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ১০ জন, নওগাঁর ৬ জন, নাটোরের ৪ জন ও পাবনার একজন।

রামেকে বর্তমানে হাসপাতালে করোনার জন্য নির্ধারিত ৩৫৭ শয্যায় ৪০৪ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৩ জন।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে ৪৬৬ জনের করোনা পরীক্ষায় ১৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া দুই ল্যাবের টেস্টে মোট ১৮৮ জন করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৯৪ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের