রামেকের করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ২১ জুন ২০২১, ১৭:৪২

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্য ছয়জন মারা গেছেন করোনা পজিটিভ হয়ে, বাকি ছয়জনের ছিল উপসর্গ। করোনা নেগেটিভ হয়েও মারা গেছেন একজন। এদের মধ্য চাঁপাইনবাবগঞ্জের ছয়জন, রাজশাহীর তিনজন, নাটোরের তিনজন ও নওগাঁর একজন বাসিন্দা রয়েছেন।

রোববার (২০ জুন) সকাল ৯টা থেকে সোমবার (২১ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা।

সোমবার (২১ জুন) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, হাসপাতালটিতে গেল ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৬২ জন। এ নিয়ে হাসপাতালের করোনার জন্য নির্ধারিত ৩০৯ শয্যার বিপরীতে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৪০২ জন। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মাত্র ৩৪ জন।

হাসপাতালের দুটি আরটি-পিসিআর ল্যাবে গেল ২৪ ঘণ্টায় ৪৭৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যাদের মধ্য করোনায় আক্রান্ত পাওয়া গেছে ২০৬ জন; যার শতকরা ৪৩ দশমিক ১৯ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের