খুলনা বিভাগে করোনায় ২৮ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ২০ জুন ২০২১, ২১:৩৭

করোনাভাইরাস-প্রতীকী ছবি

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৭৬৩ জনের।

গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর এটাই এক দিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এর আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছিল ৬২৫ জনের। মৃত্যু হয়েছিল ২২ জনের।

রোববার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় আরটি-পিসিআরের মাধ্যমে ১ হাজার ৫২৩টি, র‍্যাপিড অ্যান্টিজেনে ৮৬১টি এবং জিন এক্সপার্টের মাধ্যমে ৬৯টি নমুনা পরীক্ষা হয়েছে। মোট ২ হাজার ৪৫৩ জনের নমুনা পরীক্ষায় ৭৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ফেরদৌসী আক্তার বলেন, সব মিলিয়ে পরিস্থিতি আগের চেয়ে খারাপের দিকে যাচ্ছে। কয়েক দিনে মৃত্যুর ঘটনা বেড়েছে। রোগীরা বাড়িতে বেশি দিন কাটিয়ে হাসপাতালে আসছেন, অবস্থা খুব বেশি খারাপ হলে তখন হাসপাতালে ভর্তি করা হচ্ছে। বিভাগের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ৫৫ বছরের বেশি বয়সীরা বেশি মারা গেছেন। স্বাস্থ্যবিধি কঠোরভাবে না মানলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের