রাজশাহী মেডিকেলে ১৩ ও খুলনার করোনা ইউনিটে ৯ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ১৬ জুন ২০২১, ১৭:৩৩

করোনা ডেডিকেটেড হাসপাতাল-প্রতীকী ছবি

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরও ১৩ জন মারা গেছেন। এদের মধ্যে পাঁচজন করোনায় এবং আটজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

মঙ্গলবার (১৫ জুন) সকাল ৯টা থেকে বুধবার (১৬ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা। মৃত ১৩ জনের মধ্যে আটজনের বাড়ি রাজশাহী জেলায়। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের চারজন এবং কুষ্টিয়ার একজন মারা গেছেন।

রামেক হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন আরও ৯ জন। এছাড়া একদিনে জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৪৯ জন।

মঙ্গলবার (১৫ জুন) থেকে বুধবার (১৬ জুন) বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেডিকেটেড হাসপাতালে বিভিন্ন সময়ে এসব ব্যক্তিরা করোনা আক্রান্ত হয়ে ভর্তি হন। এদের মধ্যে চারজনের বাড়ি বাগেরহাটে এবং একজনের বাড়ি খুলনায়।

এছাড়া হাসপাতালে ইয়োলো জোনে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চারজন।

এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনায় করোনা আক্রান্ত হয়েছেন আরও ১৪৯ জন। গত সাত দিনে আক্রান্তের সংখ্যা ৩৪ শতাংশ। তবে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ডেডিকেটেড হাসপাতালে ঠাঁই মিলছে না অনেকের। হাসপাতালের বারান্দায়ও চিকিৎসা নিচ্ছেন কেউ কেউ। আবার অনেকে জায়গা না পেয়ে ফিরে যাচ্ছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের