করোনায় রাজশাহী মেডিকেলে আরও ৭ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ৭ জুন ২০২১, ১৭:২৬

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও সাতজন মারা গেছেন। এখন পর্যন্ত হাসপাতালে রোগী ভর্তি আছেন ২৩২ জন।

সোমবার সকালে হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল রোববার সকাল থেকে আজ সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট সাতজন মারা গেছেন। এই সাতজনই করোনায় সংক্রমিত ছিলেন। তাঁদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন এবং রাজশাহী, নাটোর, নওগাঁ ও পাবনার একজন করে মারা গেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজশাহী বিভাগে গত মে মাসের শেষ সপ্তাহ থেকে করোনায় মৃত্যু বাড়ছে। গত ২৪ মে রাজশাহী মেডিকেলে এক দিনে প্রথম সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়। তবে ৪ জুন হাসপাতালে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছিল। হাসপাতালের দেওয়া হিসাবমতে, গত ২৪ মে থেকে ৭ জুন পর্যন্ত হাসপাতালে করোনা ও করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১১৪ জন। এর মধ্যে করোনায় সংক্রমিত ছিলেন ৬৯ জন। অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের