করোনায় রামেকে চিকিৎসাধীন আরও ৮ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ৫ জুন ২০২১, ১৭:০৪

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-ফাইল ছবি

করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও আট জন মারা গেছেন। এর মধ্যে চার জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকি চার জনের করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।

শনিবার (৫ জুন) সকালে হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মারা যাওয়া আট জনের মধ্যে পাঁচ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায়। বাকি তিন জন রাজশাহীর বাসিন্দা।

হাসপাতাল সূত্র জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ২২৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ জন। এর মধ্যে রাজশাহীর বাসিন্দা ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের পাঁচ জন ও একজনের বাড়ি নওগাঁ জেলায়।

গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ২৫৬ জনের নমুনা পরীক্ষা করে ১৩১ জন করোনায় আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ৫১ দশমিক ১৭।

এর আগে গতকাল শুক্রবার রামেকে করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জন মারা গেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের