দেশে ব্লাক ফাঙ্গাসে একজনের মৃত্যু

সময় ট্রিবিউন | ৩১ মে ২০২১, ১৮:১৬

ছবি : ইন্টারনেট

দেশে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আসার আগেই নতুন করে ব্ল্যাক ফাঙ্গাসে একজন রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন।

বারডেমে চিকিৎসাধীন থাকা সেই রোগী ব্ল্যাক ফাঙ্গাসে মারা গেছেন বলে রোববার (৩০ মে) রাতে গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

জানা গেছে, ব্ল্যাক ফাঙ্গাসে গত ২৫ মে রোগীটি মারা গেছে বলে চিকিৎসকরা সন্দেহ করেছিলেন। আজকে রোববার রাতে ব্ল্যাক ফাঙ্গাসের মৃত্যু নিশ্চিত করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।

এর আগে রোববার (৩০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে ডা. রোবেদ আমিন বলেন, দেশে মিউকরমাইকোসিসে একজন রোগী মারা গেছেন। সেই একজন রোগী বারডেমে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে গত ২৫ মে বারডেম হাসপাতালের রেসপিরেটরি বিভাগের প্রধান অধ্যাপক ডা. দেলোয়ার হোসেন বলেন, আমরা সন্দেহ করছি ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে চিকিৎসাধীন ব্যক্তি মারা গেছেন। তবে আমরা কনফার্ম করছি না। আজ রোববার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তর সেই রোগী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েই মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের