আগামীকাল থেকে শুরু হচ্ছে সিনোফার্মের টিকা প্রয়োগ

সময় ট্রিবিউন | ২৫ মে ২০২১, ০৫:২৫

ছবি : ইন্টারনেট

আগামীকাল থেকে শুরু হচ্ছে চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ । তবে টিকার পরিমান পর্যাপ্ত না হওয়ায় আপাতত সর্বসাধারণকে এই টিকা দেয়া হচ্ছে না। মেডিকেল শিক্ষার্থী, নার্সিং শিক্ষার্থী এবং মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে যারা পড়াশোনা করছেন তারাই এই টিকা পাবেন। 

অর্থাৎ যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রোগীদের সেবাকাজে অংশগ্রহণ করছেন তারাই এই টিকা পাবেন।

মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীকে টিকা দেয়ার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। ওই সময় সশরীরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সেখানে উপস্থিত থাকবেন। 

প্রথম দিন সেখানকার ২৫৭ শিক্ষার্থীকে টিকা দেয়ার কথা রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা যায়, উদ্বোধনের দিন ১ হাজার শিক্ষার্থীকে এই টিকা দেয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া পর্যবেক্ষণে এক সপ্তাহ এই কার্যক্রম স্থগিত রাখা হবে। পরে আবার এই টিকা শিক্ষার্থীদের মধ্যে গণহারে দেয়া হবে। এই ৫ লাখ টিকার মধ্য থেকে ৩০ হাজার টিকা চীন সরকার বাংলাদেশ সরকারের কাছে চেয়েছে এ দেশে থাকা ও কাজ করা চীনা নাগরিকদের জন্য।

প্রসঙ্গত; ২৯ এপ্রিল দেশে জরুরি ব্যবহারে চীনের সিনোফার্মের টিকা প্রয়োগের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ টিকা ব্যবহারের জন্য অনুমোদন দেয়। ১২ মে চীন সরকারের দেয়া ৫ লাখ উপহারের টিকা দেশে এসে পৌছায়।

বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিকেল প্রোডাক্টস জানিয়েছে, তাদের টিকা করোনা প্রতিরোধে ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকর। চীন, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশে এই টিকা প্রয়োগের অনুমোদন দেয়া হয়। ফলাফলের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, এই টিকা ৮৬ শতাংশ কার্যকর।

আপনার মূল্যবান মতামত দিন:

  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের