পিরোজপুরে বাড়ছে ডেঙ্গু, আইভি স্যালাইন সংকটের আশঙ্কা

সময় ট্রিবিউন ডেস্ক: | ২২ জুলাই ২০২৩, ২১:০৪

সংগৃহীত ছবি

সারাদেশের মতো পিরোজপুরও প্রতিনিয়তই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এ জেলায় ডেঙ্গু নিয়ে ৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে ৯২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। তবে এ জেলার হাসপাতালগুলো ডেঙ্গু রোগীর জন্য আলাদা কোনো ওয়ার্ডের ব্যবস্থা করা হয়নি।

এছাড়া ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জেলার হাসপাতালগুলোতে আইভি স্যালাইনের মজুদ কমে গেছে। জরুরি ভিত্তিতে স্বাস্থ্য বিভাগ থেকে আইভি স্যালাইন সরবরাহ না করা হলে এক সপ্তাহর মধ্যে স্যালাইনের সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয়ের সূত্রে জানা গেছে, জেলার সাত উপজেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত জেলার হাসপাতালগুলোতে ৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে নেছারাবাদ উপজেলায় সবচেয়ে বেশি ৪৭ ডেঙ্গু রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পিরোজপুর সদর হাসপাতালে ১২ জন, ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন, মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন, নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন , কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও ইন্দুরকানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন ভর্তি রয়েছেন।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফিরোজ কিবরিয়া বলেন, নেছারাবাদ উপজেলার যে এলাকায় ডেঙ্গু রোগী বেশি সেখানে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের চিকিৎসদের একটি দল সম্প্রতি পরিদর্শন করে জমে থাকা পানি পরীক্ষা করে এডিস মশার লার্ভা শনাক্ত করছেন। উপজেলার বলদিয়া ইউনিয়নে অসংখ্য নার্সারি রয়েছে। নার্সারিগুলোর টপে জমে থাকা পানি দিয়ে এডিস মশা বংশ বিস্তার করায় এ এলাকায় ডেঙ্গু রোগী সংখ্যা বেশি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের