ফেনীতে ২০ দিনে ডেঙ্গু রোগী বাড়ল দ্বিগুণ

সময় ট্রিবিউন ডেস্ক: | ২০ জুলাই ২০২৩, ১৮:৫২

সংগৃহীত ছবি

ফেনীতে চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে প্রাপ্ত তথ্যমতে, জেলায় এখন পর্যন্ত মোট ৯৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এরমধ্যে চলতি মাসেই আক্রান্ত হয়েছেন ৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় ফেনীর ছয় উপজেলায় ১২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। যা জেলায় একদিনে শনাক্তের হারে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে সোমবার (১৭ জুলাই) রেকর্ড ১৯ জনের ডেঙ্গু আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছিল জেলা স্বাস্থ্য বিভাগ।

ফেনীর সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন জানান, আক্রান্তদের মধ্যে ৬৪ জন এরইমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে ১০ জন ও জেলার অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সে আরও নয়জনসহ মোট ১৯ জন চিকিৎসাধীন রয়েছে।

সিভিল সার্জন আরও বলেন, আক্রান্তদের প্রায় সবাই ঢাকা-চট্টগ্রাম বা জেলার বাহির থেকে সংক্রমিত হয়ে এসেছে। তবে গত সাপ্তাহে ২ জন রোগী আক্রান্ত হয়েছিল যারা ফেনীর বাইরে যায়নি। এজন্য সচেতনতার বিকল্প নেই।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের