মৌমাছি  শনাক্ত করবে করোনা

সময় ট্রিবিউন | ১০ মে ২০২১, ০২:১৯

ছবি: ইন্টারনেট

কোভিড ১৯-এর পরীক্ষার নতুন এক উপায় বের করলেন নেদারল্যান্ডসের বিজ্ঞানীরা। কেউ করোনা আক্রান্ত হয়েছে কি না তা জানতে আর অপেক্ষা করতে হবে না, নমুনা সংগ্রহের প্রায় সঙ্গে সঙ্গেই পরীক্ষার ফল জানা যাবে! এমনই দাবি করছেন দেশটির এক দল গবেষক।

গবেষকদের দাবি, চিনি মিশ্রিত পানি এবং মৌমাছি- এই দুটি দিয়েই চালানো যাবে পরীক্ষা। কিন্তু কীভাবে?পরীক্ষার জন্য গবেষকরা বিজ্ঞানী প্যাভলভের নীতি অনুসরণ করেছেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গবেষকরা ১৫০ মৌমাছিকে এর জন্য প্রশিক্ষণ দিয়েছেন। মৌমাছিদের ঘ্রাণশক্তি প্রবল।এটাকেই কাজে লাগিয়েছেন তারা।

প্রথমে কোভিড পজিটিভ এবং কোভিড নেগেটিভ ব্যক্তিদের থেকে লালারসের নমুনা সংগ্রহ করা হয়।প্রতি বার ওই মৌমাছিদের কোভিড পজিটিভ ব্যক্তি থেকে সংগৃহীত নমুনার সংস্পর্শে এনেই তাদের চিনি মিশ্রিত পানি খেতে দেওয়া হয়।

একইভাবে কোভিড নেগেটিভ ব্যক্তি থেকে সংগৃহীত নমুনার সংস্পর্শে নিয়ে আসার পর মৌমাছিদের সামনে চিনি মিশ্রিত পানি রাখা হয়নি।

বার বার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় মৌমাছিগুলোর মধ্যে প্যাভলভের নীতি অনুসারে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া দেখা যায়।কোভিড পজিটিভ নমুনার সংস্পর্শে আসামাত্রই তারা চিনি মিশ্রিত পানি খাওয়ার জন্য প্রবোসিস (মৌমাছিদের জিভ) বের করতে শুরু করে।

বিজ্ঞানীদের দাবি, এই পদ্ধতিতে ওই প্রশিক্ষিত মৌমাছিদের সংস্পর্শে নমুনা আনলে তারা প্রবোসিস বের করছে কি না তা দেখেই বোঝা সম্ভব ওই ব্যক্তির মধ্যে সংক্রমণ রয়েছে কি না। এই পদ্ধতিতে খরচও নামমাত্র।যদিও এখনও এই পদ্ধতি গবেষণা পর্যায়ে রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের