রাঙ্গাবালীতে স্বাস্থ্য বিভাগের অভিযান: সিলগালা দুই ডায়াগনস্টিক

নামের সামনে ডাক্তার লেখার অপরাধে গ্রেফতার ও কারাদন্ড

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী | ৭ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৯

সংগৃহীত

রাঙ্গাবালী উপজেলায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিকে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ। এসময় অবৈধ দুটি ডায়াগনস্টিক সিলগালা করা হয়। এদিকে নামের সামনে ডাক্তার লেখার অপরাধে গৌতম কুমার রায় নামের এক জনকে গ্রেফতার করে ৬ মাসের কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সালেক মুহিদ। আজ মঙ্গলবার সকাল থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত এ অভিযান চলে।

পটুয়াখালী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.মো.তৌফিকুর রহমান, ডা.আবু জাফর ও গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.মো. তরিকুল ইসলাম ও রাঙ্গাবালী উপজেলা সেনিটারী ইন্সপেক্টর নুর মোহাম্মদ খান এ সময় উপস্থিত ছিলেন।

সিলগালা করা ডায়াগনস্টিক গুলো হলো- ফিরোজ আলম পরিচালিত রাঙ্গাবালী ডায়াগনস্টিক সেন্টার, গৌতম কুমার রায় পরিচালিত ছোয়া ডায়াগনস্টিক সেন্টার। এছাড়াও সিকদার মেডিকেল হলের জসিম সিকদারকে প্রেসক্রিপশন করে চিকিৎসা দিতে নিষেধাজ্ঞা প্রদান করে ভ্রাম্যমান আদালত।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর