উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কি কি খাবেন?

সময় ট্রিবিউন | ২৭ আগষ্ট ২০২২, ০৬:১৬

ছবিঃ ইন্টারনেট

উচ্চ রক্তচাপের রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। উচ্চ রক্তচাপের অন্যতম কারণ হল মানসিক চাপ। এ ছাড়াও অনিয়ন্ত্রিত খাওয়াদাওয়ার অভ্যাস, নিয়মহীন জীবনযাপনও উচ্চ রক্তচাপের নেপথ্যে রয়েছে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখলে স্ট্রোক বা হৃদ্‌যন্ত্র বিকল হয়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার সর্বোত্তম উপায় হল রোজের খাওয়াদাওয়ায় কিছুটা বদল আনা। কম চর্বিযুক্ত খাবার, ফলমূল, শাকসব্জি বেশি করে খাওয়া জরুরি। জীবনযাপনের সব ধরন না পাল্টাতে পারলেও কিছু নিয়ম মেনে চলতেই হয়। পর্যাপ্ত ঘুম, যতটা সম্ভব কম মানসিক চাপ নেওয়া, নিয়মমাফিক খাওয়াদাওয়া করা— উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এই অভ্যাসগুলি বজায় রাখা প্রয়োজন। চিকিৎসকরা বলছেন, বেশ কিছু খাবার রয়েছে যা উচ্চ রক্তচাপের আশঙ্কাকে কমিয়ে দিতে পারে।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সবচেয়ে উপকারী হল পটাশিয়াম-সমৃদ্ধ খাবার। পটাশিয়াম হল সেই উপাদান যা শরীরের সোডিয়ামের পরিমাণ হ্রাস করে। আমেরিকায় প্রতি ঘরে ঘরে এক জন উচ্চ রক্তচাপের রোগী আছেন। গবেষণা বলছে, এর অন্যতম কারণ সোডিয়াম বেশি আর পটাশিয়াম কম খাওয়ার অভ্যাস। সোডিয়াম ও পটাশিয়ামের অনুপাত ঠিক না থাকায়, উচ্চ রক্তচাপের আশঙ্কা বাড়তে থাকে ক্রমশ।

রোজের জীবনে চিকিৎসকের পরামর্শ মতো নিয়ম মেনে চলার পাশাপাশি খাওয়াদাওয়ার ব্যাপারেও বাড়তি নজর দেওয়া জরুরি। উচ্চ রক্তচাপ থাকলে প্রতি দিনের খাদ্যতালিকায় অবশ্যই রাখতে হবে পটাশিয়াম-সমৃদ্ধ খাবার। পটাশিয়ামের পরিমাণ বেশি এমন ফল, শাকসব্জি, কম ফ্যাটযুক্ত দুগ্ধজাত খাবার রোজের পাতে রাখুন।

পালংশাক, মিষ্টি আলু, টম্যাটো, বিট, মুলো, সোয়াবিন, মুগ ডাল, দুধ, দই, নাসপাতি, পেঁপে, অ্যাভোকাডো, পেস্তা, কিশমিশ, মাছ— উচ্চ রক্তচাপের মাত্রা স্বাভাবিক রাখতে এই খাবারগুলি খাওয়া জরুরি বলে মনে করেন চিকিৎসকরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর