চলন্ত কার থেকে ব্যাগ ধরে টান, রিকশায় থাকা নারীর মৃত্যু

সময় ট্রিবিউন | ৫ মে ২০২১, ২০:৪৯

চলন্ত প্রাইভেট কার থেকে ছিনতাইকারীরা ব্যাগ টান দিলে রিকশা থেকে ছিটকে পড়ে মারা যান সুনিতা -ছবি: সংগৃহীত

টাঙ্গাইল জেলায় সুজন দাসের স্ত্রী সুনিতা রানী দাস। পরিবার নিয়ে থাকেন রাজধানীর গোপীবাগ ঋষিপাড়া একটি ভাড়া বাসায়। তিন ছেলের জননী তিনি। করতেন একটি অ্যাপার্টমেন্টে ক্লিনারের কাজ।

সুনিতার ভাগ্নে সুজিতসহ বুধবার ভোরে গোপীবাগ ঋষিপাড়া থেকে রিকশা করে যাচ্ছিলেন। মতিঝিল বিআরটিসি বাস ডিপোর সামনে যাওয়া মাত্রই প্রাইভেট কার থেকে ছিনতাইকারীরা সুনিতার ভ্যানেটি ব্যাগ টান দিয়ে নিয়ে চলে যায়। এসময় ছিনতাইকারীদের টানে সুনিতা রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। সকাল ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুজিত বলেন, মতিঝিল বিআরটিসি বাস ডিপোর সামনে চলন্ত প্রাইভেট কার থেকে ছিনতাইকারীরা ব্যাগ ধরে টান দিলে রিকশা থেকে ছিটকে পড়ে যায় খালা। আহত অবস্থায় খালাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে ২০৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শ) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালের দিকে এক নারী মতিঝিল বিআরটিসি ডিপোর পাশে ছিনতাইকারীরা ব্যাগ টান দিলে এক নারী গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের