করোনায় মৃত্যু বেড়েছে ১৪৪ শতাংশ

স্টাফ রিপোর্টার, ঢাকা | ৫ জুলাই ২০২২, ২০:১৪

-ফাইল ছবি

দেশে অতিমারি করোনাভাইরাসের চতুর্থ ঢেউ শুরু হয়েছে। শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত এক সপ্তাহে ১৩ হাজার ৫১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ৮ হাজার ৮৪৬ জন।

শতকরা বিবেচনায় এ সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় করোনা শনাক্তের হার বেড়েছে ৫২ দশমিক ৮ শতাংশ।

এ ছাড়া দেশে গত এক সপ্তাহে করোনায় মৃত্যু হয়েছে ২২ জনের, আগের সপ্তাহে মৃত্যুর সংখ্যা ছিল ৯টি। অর্থাৎ মৃত্যু বেড়েছে ১৪৪ দশমিক ৪ শতাংশ।

সোমবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে প্রকাশিত এপিডেমিওলজিক্যাল প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গত ৬ জুন থেকে ১২ জুন পর্যন্ত ৩৫ হাজার ৩৭৭ জনের নমুনা পরীক্ষায় ৪৫৮ জনের করোনা শনাক্ত হয়। এরপর গত ১৩ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ৪৩ হাজার ৫২৭ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ২১২ জনের করোনা শনাক্ত হয়।

২০ জুন থেকে ২৬ জুন পর্যন্ত ৬৬ হাজার ৭৫৮ জনের নমুনা পরীক্ষায় ৮ হাজার ৮৬৪ জনের করোনা শনাক্ত হয়। আর গত ২৭ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ৮৮ হাজার ৯১৮ জনের নমুনা পরীক্ষায় ১৩ হাজার ৫১৬ জনের করোনা শনাক্ত হয়।

গত ২৩ মে থেকে ২৯ মে দেশে করোনা শনাক্ত নিম্নমুখী ছিল। ওই সপ্তাহে ২১৪ জনের করোনা শনাক্ত হয়। এর পরের সপ্তাহে সংক্রমণ আরও কমে আসে। ৩০ মে থেকে ৫ জুন পর্যন্ত ২১০ জনের করোনা শনাক্ত হয়। আগের সপ্তাহের তুলনায় শনাক্তের হার কমে দাঁড়ায় এক দশমিক ৯ শতাংশে।

তবে এর পরবর্তী সপ্তাহ থেকেই করোনা সংক্রমণ আবারও বাড়তে থাকে। এক সপ্তাহের ব্যবধানে সংক্রমণ ১১৮ দশমিক ১ শতাংশ বেড়ে যায়, এর পরের সপ্তাহে (১৩ জুন-১৯ জুন) ৩৮৪ শতাংশ। গত ২০ জুন থেকে ২৬ জুন বাড়ে ২৯৯ দশমিক ৯ শতাংশ, আর গত সপ্তাহে শনাক্ত বেড়ে দাঁড়ায় ৫২ শতাংশে।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ১৭৪ জনে। এ সময়ের মধ্যে ২ হাজার ২৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জনে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের