করোনা রোধে সবাইকে মাস্ক পরার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার, ঢাকা | ৩০ জুন ২০২২, ০০:৫৮

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক-ফাইল ছবি

করোনা রোধে সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন,  করোনা এখন একটু ঊর্ধ্বমুখী। আমরা কিছুটা চিন্তিত কিন্তু শঙ্কিত না। আমরা প্রস্তুত আছি।

বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমাদের হাসপাতালের উন্নয়ন চলমান। হাসপাতালে তেমন রোগী নেই। রোগী এলে তাদের চিকিৎসা দেওয়ার পূর্ণ ব্যবস্থা রয়েছে। সংক্রমণ রোধ করার জন্য আমরা গত সপ্তাহে একটি সভা করেছি, সেই সভা থেকে আমরা সারা বাংলাদেশে কথা বলেছি। আমরা কিছু প্রস্তাবনা দিয়েছিলাম, অফিসে, যানবাহনে, স্কুল-কলেজে মাস্ক পরতে হবে। আশা করি জনগণ এই নির্দেশনা পালন করবে। নিজে সুরক্ষিত থাকবে, পরিবারকে সুরক্ষিত রাখবে। গত ২ দিন দুতিন জন করে মারা যাচ্ছে। আমরা একটি মৃত্যুও চাই না।

শিশুদের ভ্যাকসিন কার্যক্রম জুলাই মাসের শেষে জানিয়ে তিনি বলেন, আমাদের ভ্যাকসিন কার্যক্রম চলমান। আমাদের শিশুদের জন্য যে ভ্যাকসিন প্রয়োজন আমরা আশা করি জুলাই মাসের মাঝামাঝিতে পেয়ে যাব। এটি আমাদের কাছে খবর আছে। হাতে চলে এলে আমরা জুলাই মাসের শেষের দিকে আমরা ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে পারবো। তার জন্য যেসব দলিলাদি প্রয়োজন সেগুলো করার জন্য ইতোমধ্যে নির্দেশনা দিয়েছি, সেই কাজগুলো শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে মিলে করতে হবে। আশা করি এই সময়ের মধ্যে আমরা সমাধান করতে পারবো।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের