ডিসেম্বরের মধ্যে সবাই টিকার পূর্ণ ডোজ পাবে: স্বাস্থ্যমন্ত্রী

সময় ট্রিবিউন | ৮ ফেব্রুয়ারী ২০২২, ০১:০৮

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক-ফাইল ছবি

চলতি বছরের ডিসেম্বর নাগাদ টিকা নিতে সক্ষম সবাইকে পূর্ণ ডোজের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সচিবালয়ে সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘ডিসেম্বরের মধ্যে দেশের মানুষ বুস্টারসহ টিকার পরিপূর্ণ ডোজ পাবে। এ বছরের শেষ নাগাদ বুস্টার ডোজসহ সবার টিকাদান সম্পন্ন হবে।

মন্ত্রী আরও বলেন, ‘টিকাদান কার্যক্রম সফলভাবে চলছে। প্রথম ডোজ ১০ কোটি, দ্বিতীয় ডোজ প্রায় ৭ কোটি, শিক্ষার্থীদের দেড় কোটির মতো (টিকা) দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা সাড়ে ২৭ কোটি টিকা পেয়েছি। ১০ কোটির মতো টিকা এখনও হাতে আছে। শতভাগ টিকা দিতে না পারলে কিছু টিকা রয়ে যেতে পারে। সেগুলো কী করব, সেগুলো পরে সিদ্ধান্ত নেয়া হবে।

জাহিদ মালেক বলেন, ‘করোনার সব টিকাই কার্যকর। যে টিকা পাওয়া যাবে, সেটা নিতে হবে।’

টিকা নেয়ার কারণে করোনায় মৃতের সংখ্যা বাড়েনি বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘হাসপাতালে রোগীর সংখ্যা এখন আড়াই হাজারের মতো। ঢাকা বিভাগে দেড় হাজারের মতো। টিকা নেয়ার কারণে মৃত্যুর হার সেভাবে বাড়েনি, অন্য দেশে যেভাবে হয়েছে।

মন্ত্রী বলেন, ‘স্বতঃস্ফূর্তভাবে টিকা নেয়ার জন্য দেশবাসীকে ধন্যবাদ। ইউরোপ বা অন্য অনেক দেশের মতো টিকা না নেয়ার দাবিতে রাস্তায় নামেনি, টিকা মৃত্যুঝঁকি কমায়; সংক্রমণ নয়। তাই মাস্ক পড়ুন, স্বাস্থ্যবিধি মানুন।’

টিকার জন্য এখন পর্যন্ত ২০ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘দেশের ৭০ শতাংশ লোককে টিকা দেয়া হয়েছে। টার্গেটেড পিপলের ৮২ শতাংশকে টিকা দেয়া হয়েছে। দেড় থেকে পৌনে ২ কোটি মানুষ এখনও টিকা নেয়নি। সবাইকে টিকা নিতে আহ্বান জানাচ্ছি।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের