করোনা ভাইরাস ও সাধারণ সর্দি-জ্বরের মধ্য পার্থক্য

সময় ট্রিবিউন | ১৪ জানুয়ারী ২০২২, ০৩:৩১

ছবিঃ সংগৃহীত

সারাবিশ্ব জুড়েই আবার বেড়েছে করোনা সংক্রমণ। বাংলাদেশেও গত কয়েক দিনে উদ্বেগজনক হারে বাড়ছে করোনা সংক্রমণের হার। উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে। পজিটিভিটির হার বেশি থাকার অর্থ শতকরা যত জন করোনা পরীক্ষা করছেন তার মধ্যে একটা বড় অংশ করোনা আক্রান্ত। বিশেষজ্ঞদের মতে এই হার উচ্চ থাকার অর্থ করোনা আক্রান্ত হয়েও অপরীক্ষিত থেকে যাচ্ছেন অনেকে।

কারণ হিসেবে উঠে আসছে, বারবার সতর্ক করার পরেও উপসর্গ থাকলেও পরীক্ষা করাচ্ছেন না অনেকেই। এড়িয়ে যাচ্ছেন সাধারণ সর্দি কাশি ভেবে। বিশেষজ্ঞরা কিন্তু বলছেন সাধারণ জ্বর সর্দি কাশি থেকে কেবল উপসর্গের ভিত্তিতে করোনাকে আলাদাভাবে শনাক্ত করা অত্যন্ত কঠিন, ক্ষেত্রবিশেষে কার্যত অসম্ভব।

বিশেষজ্ঞদের আরও দাবি, টিকা নিয়েছেন এমন অনেকেই উপসর্গহীন বা মৃদু উপসর্গযুক্ত। ফলে অল্প সর্দি কাশি হলে পাত্তা দিচ্ছেন না অনেকেই। আর সেই সুযোগেই দাবানলের মতো ছড়াচ্ছে করোনা।

চিকিৎসকদের মতে যেহেতু এখন উদ্বেগজনক হারে করোনা সংক্রমণ দেখা যাচ্ছে তাই উপসর্গ মিলিয়ে ইনফ্লুয়েঞ্জা না করোনা তা যাচাই করা অর্থহীন। বরং করোনা হয়েছে ধরে নিয়েই করতে হবে পরীক্ষা। পরীক্ষায় নেগেটিভ এলে তবেই প্রমাণিত হবে করোনা নয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের