কাজী হায়াৎ হাসপাতালে ভর্তি

সময় ট্রিবিউন | ১০ ডিসেম্বর ২০২১, ২৩:২৬

কাজী হায়াৎ। ছবি: ফেসবুক

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বরেণ্য চলচ্চিত্র পরিচালক, অভিনেতা ও প্রযোজক কাজী হায়াৎ।

কাজী হায়াতের ছেলে কাজী মারুফ জানান, হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেতা কাজী মারুফ জানান, ‘আমার বাবা কাজী হায়াতকে তাঁর এনজিওগ্রাম পরীক্ষার জন্য ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি অসুস্থও বোধ করছিলেন। তাঁর শরীরে এখন পর্যন্ত আটটি রিং পরানো রয়েছে। সম্ভবত আবারও ব্লক হয়েছে আব্বুর।’

দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চেয়ে কাজী মারুফ আরও বলেন, ‘দেশবাসীর কাছে অনুরোধ, প্রতিবারের মতো আপনারা আমার আব্বুর পাশে থাকবেন। সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন যাতে তিনি সুস্থ হয়ে আবার আপনাদের কাছে ফিরে আসতে পারেন।’

কাজী হায়াৎ পরিচালিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘বীর’। এটি ছিল তাঁর ক্যারিয়ারের ৫০তম ছবি। নির্মাণাধীন রয়েছে সরকারি অনুদানের ছবি ‘জয় বাংলা’। এরই মধ্যে ছবিটির প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। দ্বিতীয় লটের শুটিং প্রস্তুতি পর্বে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর