‘দিদি নাম্বার ১’ ছাড়লেন রচনা ব্যানার্জি

সময় ট্রিবিউন | ২৩ নভেম্বর ২০২১, ০৬:৪৩

ছবিঃ সংগৃহীত

কলকাতার টিভি চ্যানেল জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘দিদি নাম্বার ১’। ‘দিদি নাম্বার ১’ ও রচনার দীর্ঘ পথচলায় এবার ছেদ পড়েছে। নতুন আসরে তিনি আর থাকছেন না সঞ্চালনায়। এবার দায়িত্বটি পালন করবেন সুদীপা চট্টোপাধ্যায়। তার সঙ্গে থাকছেন অভিনেতা সৌরভ দাস।

টানা ১০ বছর সাফল্যের সঙ্গে এটি সঞ্চালনা করেছেন অভিনেত্রী রচনা ব্যানার্জি। বলা হয়ে থাকে, তার সুবাদেই অনুষ্ঠানটি জনপ্রিয়তা পেয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়িয়ে বাংলাদেশেও দিদির ভক্ত তৈরি হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) জি বাংলার ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় সুদীপা বলেন, ‘আমাদের সবার প্রিয় দিদি কিছু দিন আগেই বাবাকে হারিয়েছেন। এ কারণে মানসিকভাবে খুবই বিপর্যস্ত। তাই সৌরভ আর আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে আপনাদের মন খারাপ না হয়।’

রচনার হাত ধরে জনপ্রিয় হওয়া অনুষ্ঠানে কতটা নজর কাড়তে পারবেন সুদীপা, এ বিষয়ে কলকাতার গণমাধ্যমে মুখ খুলেছেন তিনি। বললেন, ‘জি বাংলা একটি পরিবারের নাম। আমাদের লক্ষ্য সব সময়ে সকলের পাশে থাকা। রচনাও সেটা মানেন। কিন্তু এই মুহূর্তে ওর মনের অবস্থা হাসি-ঠাট্টা করে সঞ্চালনা করার মতো নয়। তাই আমার এবং সৌরভের ওপর দায়িত্ব অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার। প্রতিযোগিতার বাড়তি পর্ব শুট করা ছিল না। এ দিকে পিকনিক স্পেশাল পর্বের আয়োজন সম্পন্ন! ব্যয়বহুল আয়োজন কোনওভাবেই বন্ধ করা সম্ভব নয়। তাই আমাকে অনুরোধ করা হয়।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের