কারাগারে থেকে ওজন বেড়েছে পরীমনির

সময় ট্রিবিউন | ৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:২০

ফাইল ছবি

মাদক মামলায় দীর্ঘ ২৭ দিন কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে তাকে থাকতে হয়েছে চিত্রনায়িকা পরীমনির। ফলে এ সময় রুটিন মেনে চলতে পারেননি তিনি। শারীরিক সুস্থতা এবং নিজেকে সর্বোচ্চ যোগ্য করে গড়ে তুলতে নিয়মিত যোগব্যায়াম করতেন । কিন্তু হঠাৎ করেই জীবনের ছন্দপতন ঘটে এই নায়িকার।

সম্প্রতি পরীমনিকে যে-ই দেখেছেন, তারা এই নায়িকার ওজন বৃদ্ধির কথা বলেছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে পরীমনি বলেন, ‘জেলের মধ্যে আমার এক্সারসাইজ করার সুযোগ ছিল না। তাছাড়া ওখানে খাবারে কোনো ডায়েট ছিল না। যে কারণে ওজন বেড়েছে।’

পরীমনির ওজন ৩ কেজি বেড়েছে বলে জানা গেছে। তবে এ নিয়ে খুব বেশি চিন্তিত নন ঢাকাই চলচ্চিত্রের এই গ্ল্যামার-কন্যা। পরীমনি বলেন, ‘খুব দ্রুতই কাজে ফিরবো। আশা করছি সব ঠিক হয়ে যাবে।’

দর্শক আগের পরীমনিকেই দেখতে পাবেন রুপালি পর্দায়। এ জন্য বাসায় ফিরেই পরীমনি আগের জীবনযাপনে ফিরে গেছেন। নিয়ম মেনে আবার শরীরচর্চা করছেন। ডায়েট কন্ট্রোলেও হয়েছেন মনোযোগী।

পরীমনি অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। কিছুদিন আগে শেষ হয়েছে ‘মুখোশ’-এর শুটিং। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করেছেন ইফতেখার শুভ। সিনেমাটিতে পরীর বিপরীতে অভিনয় করেছেন রোশান। এ ছাড়া ‘প্রিতীলতা’সহ বেশ কয়েকটি সিনেমার শুটিংয়ে অংশ নেবেন এই নায়িকা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর