অমিতাভের দেহরক্ষীর বার্ষিক আয় দেড় কোটি রুপি!

সময় ট্রিবিউন | ২৭ আগষ্ট ২০২১, ২২:২১

ছবি : ইন্টারনেট

ভারতের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের দেহরক্ষীর বার্ষিক আয় দেড় কোটি রুপি! একজন পুলিশ কর্মীর বছরে এতো আয়, শুনেই হয়তো আপনি অবাক হয়েছেন, তেমনিভাবে এমন তথ্য প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছে মুম্বাই পুলিশ বিভাগ। বদলি করা হয়েছে বিগ-বি’র নিরাপত্তারক্ষী জিতেন্দ্র শিন্ডেকে। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। খবর আনন্দবাজারের

২০১৫ সালে কনস্টেবল শিন্ডেকে অমিতাভ বচ্চনের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছিলো। তার পর থেকেই বিগ-বি’র নিরাপত্তার দায়িত্ব ছিলো তারই কাঁধে।

সম্প্রতি জানা যায়, শিন্ডের বার্ষিক আয় দেড় কোটি রুপি। এতো রুপি শিন্ডেকে কে দিলো অমিতাভ বচ্চন নাকি অন্য কোনও সূত্র? তা নিয়েই এখন তোলপাড় গোটা মুম্বাই।

এমন অভিযোগের ব্যাপারে কনস্টেবল শিন্ডে দাবি করেছেন, তার একটি নিরাপত্তা প্রদানকারী সংস্থা আছে। সেই সংস্থা একাধিক সেলিব্রেটি ও প্রভাবশালীকে নিরাপত্তা প্রদান করে।

তদন্তকারীদের শিন্ডে জানিয়েছেন, তার স্ত্রী সেই নিরাপত্তা সংস্থা দেখাশোনা করেন। অমিতাভের কাছ থেকে তিনি দেড় কোটি রুপি পাননি বলেও জানান শিন্ডে।

মুম্বাই পুলিশের নিয়ম অনুযায়ী, কোনও কর্মী একটি স্থানে ৫ বছরের বেশি কাজ করতে পারেন না। কিন্তু শিন্ডে বচ্চনের নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছেন ২০১৫ সাল থেকে। অমিতাভ এক্স ক্যাটাগরি নিরাপত্তা পান। তাকে সর্বক্ষণ ঘিরে রাখেন দুই কনস্টেবল। তাদেরই একজন শিন্ডে।

শোনা গেছে, শিন্ডেকে খুব বেশি পছন্দ করতেন বিগ-বি নিজেও। বিপুল আয়ের কথা প্রকাশ্যে আসার পর শিন্ডেকে দক্ষিণ মুম্বাইয়ের একটি থানায় বদলি করা হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর