৫ বছরের কারাদণ্ড হতে পারে চিত্রনায়িকা পরীমনির

সময় ট্রিবিউন | ৬ আগষ্ট ২০২১, ১৬:২৫

ছবি : ইন্টারনেট

সময়ের আলোচিত নায়িকা পরীমনিকে আটকের পর তার নামে মাদকদ্রব্য আইনে মামলা করেছে র‍্যাব। এতে আসামি করা হয়েছে আরও ৩ জনকে। অভিযোগ প্রমাণ হলে এসব মামলায় পরীমনির সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা।

এখন পর্যন্ত পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ২টি। ২ মামলাতেই সর্বোচ্চ সাজার উল্লেখ আছে ৫ বছর। তবে পরীর আইনজীবীরা মামলা দুটিকে ভিত্তিহীন বলে উল্লেখ করছেন। তাদের বিশ্বাস কোনো সাজাই হবে না তার।

বৃহস্পতিবার (৫ আগস্ট) আদালতে তোলার পর পরীমনিকে ৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন বিচারক। তবে এটিই শেষ নয়; তদন্ত করে পুলিশ প্রতিবেদন দিলে তার গ্রহণযোগ্যতার ওপর শুনানি হবে। আর অভিযোগ গঠন হলে চলবে বিচারকাজ।

বুধবার(৪ আগস্ট) বাসায় অভিযান চালিয়ে আটকের পর বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বনানী থানায় পরীমনি ও প্রযোজক-পরিচালক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মামলা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর ১০ (ক) ও ২৪ (খ) ধারায়।

চিত্রনায়িকা পরীমনি ও প্রযোজক-পরিচালক নজরুল ইসলাম রাজকে আটকের বিষয়ে ব্রিফিংয়ে বিস্তারিত জানানোর পর বিকেলে বনানী থানায় নিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। বনানী থানা থেকেই পরীমনি ও রাজকে আদালতে নিয়ে যায় পুলিশ। এর আগে র‍্যাব কার্যালয়ে পরীমনি ও রাজকে আটকের বিষয়ে বিস্তারিত গণমাধ্যমে তুলে ধরে র‍্যাব।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের