‘পরীমনি অনেক অসুস্থ, তাঁকে যেন কোনো কষ্ট দেয়া না হয়’

সময় ট্রিবিউন | ৬ আগষ্ট ২০২১, ০৩:৫৬

পরীমনি ও সেফুদা-ফাইল ছবি

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমনির আটকের প্রসঙ্গে নিয়ে মন্তব্য করলেন সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত অস্ট্রিয়া প্রবাসী সেফাত উল্লাহ সেফুদা।

তিনি পরীমনিকে অনেক ভালো অভিনেত্রী দাবি করে বলেছেন, ‘পরীমনি অনেক অসুস্থ, তাকে যেন কোনো কষ্ট দেয়া না হয়।’

বৃহস্পতিবার (৫ আগস্ট) ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন তিনি।

সেফুদা বলেন, ‘পরীমনি অনেক অসুস্থ। পরীমনি বুঝতে পারে নাই যে পুলিশ এসেছে। তাকে আগে অনেকেই থ্রেট করেছে। তাই সে মনে করেছে কোনো বাহিনী হয়তো এসেছে। সে তো থানায় টেলিফোন করেছে। থানার লোক বলতে পারতো, র‌্যাব গেছে। হারুন সাহেব (ডিবির যুগ্ম কমিশনার) বলেছেন, পুলিশ আসেনি, তুমি দরজা খুলো না। সি ওয়াজ মিসগাইডেড।’

সেফুদা আরও বলেন, ‘তার বাসায় কিছু লোক আছে, তারাও জানালা দিয়ে দেখতে পারত র‌্যাব আসছে কি না। বাইরে অনেক লোকজন ছিল। মিডিয়ার লোকজন ছিল। পুলিশের লোক ছিল। কিন্তু সিভিল ড্রেসে লোকজন দরজা ভেঙেছে।’

তিনি বলেন, ‘প্রথমে আমার কাছে মনে হয়েছে কোনো নাটক করছে নাকি, না সিনেমার কোনো দৃশ্য? পরে দেখলাম, না ঘটনা সত্যি। আমি মনে করেছিলাম রিয়েলি এটা কোনো নাটকের দৃশ্য। কারণ পরীমনি তো অনেক ভালো অভিনেত্রী। পরে দেখলাম, না! এটা সত্যি লাইভ।’

পরীমনি সম্পর্কে তিনি বলেন, ‘আমার আগের ভিডিও রেকর্ডগুলো দেখলে বুঝবেন, আমি তাকে অকথ্য ভাষায় গালাগালি করেছি। এমনকি যেদিন তাকে অ্যারেস্ট করেছে সেদিনও আমি তাকে বকাবকি করেছি। তাকে অনেক হেদায়াত করেছি, তুমি যেভাবেই হোক টাকা-পয়সা কামাইছো। তোমার পার্সোনালিটি ডেভেলপ করো। তুমি এত বেশি ক্ষমতার উচ্চাকাঙ্ক্ষী কেন? তোমাকে ডিসিপ্লিনড হতে হবে। তোমাকে আরও বেশি পার্সোনালিটি ডেভেলপ করতে হবে।’

পরীমনি অনেক অসুস্থ, তাঁকে যেন কোনো কষ্ট দেয়া না হয়: সেফুদা (ভিডিও)

এর আগে গতকাল বুধবার বিকেলে পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাব। তাদের দেখে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভ শুরু করেন পরীমনি। তিনি সেখানে অভিযোগ করেন, তার বাসায় ‘বিভিন্ন পোশাকে’ লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন। কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

প্রায় চার ঘণ্টার অভিযান শেষে রাত ৮টার দিকে তাকে আটক করে র‌্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করার কথা জানায় র‌্যাব।

পরীমনি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন। কিছুদিন আগে ঢাকার সাভারের বোটক্লাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করে আলোচনায় আসেন তিনি। ওই ঘটনায় কয়েকজন গ্রেফতারও হয়েছিলেন, তারা আবার জামিনও পেয়েছেন। এর মধ্যেই আবার একাধিক ক্লাবে পরীমনির ভাঙচুরের অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

পরীমনিকে নিয়ে সেফুদা'র ফেসবুক লাইভ দেখুন এখানে...



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর