স্ত্রী ঘুমালে শালিকে নিয়ে পার্টিতে যেতেন রাজ কুন্দ্রা

সময় ট্রিবিউন | ২৬ জুলাই ২০২১, ২২:৪৪

ছবিঃ সংগৃহীত

পর্নোগ্রাফিক চলচ্চিত্র তৈরি ও একটি অ্যাপের মাধ্যমে সেগুলো সরবরাহ করার অভিযোগে নামকরা বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ও ব্যবসায়ী রাজ কুন্দ্রা গ্রেপ্তার হয়ে পুলিশ হেফাজতে আছেন। পুলিশের জিজ্ঞাসাবাদে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হওয়ার পর এবার ছড়িয়ে পড়েছেন রাজ কুন্দ্রার পুরনো একটি সাক্ষাৎকারে।যাতে কপিল শর্মার শোতে দেখা গেছে রাজ কুন্দ্রাকে। রাজের বিলাসবহুল জীবন এবং সোর্স অব ইনকাম প্রসঙ্গে জানতে চান কপিল। অনুষ্ঠানে রাজের সঙ্গে ছিলেন তার স্ত্রী শিল্পা শেঠি ও শ্যালিকা শমিতা শেঠি। এবার সেই সাক্ষাৎকার নিয়েই বিতর্ক শুরু হয়েছে। 

কপিল শর্মার শোতে রাজ বলেন, ঘরোয়া প্রকৃতির শিল্পাকে বিয়ে করে তিনি খুব লাভবান হয়েছেন। শিল্পা ৭টার মধ্যে খাওয়া শেষ করে ৯টায় ঘুমিয়ে পড়েন। আমার পার্টি করতে ইচ্ছা করলে শমিতাকে নিয়ে পার্টিতে চলে যাই।রাজের এ উত্তর শুনে হেসে ওঠেন স্ত্রী ও শ্যালিকা। এরপর রাজ আবার বলেন, এ জন্যই আপাতত শমিতাকে বিয়ের জন্য খুব একটা জোর করছি না।এদিকে স্বামী রাজ কুন্দ্রার কারণে বড়সড় বিপদে পড়তে যাচ্ছেন শিল্পা শেঠি। স্বামীর পর্নোগ্রাফি ব্যবসায় অভিনেত্রী কোনোভাবে জড়িত আছেন কিনা তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। এমন তথ্যই প্রকাশ করেছে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, স্বামীর একাধিক ব্যবসার সাথে জড়িত থাকায় শিল্পাকে পর্নোগ্রাফির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় স্বামীর পাশেই ছিলেন শিল্পা। পাশাপাশি বসানো হয়েছিল তাদের। জিজ্ঞাসাবাদে শিল্পা জানান, রাজ কুন্দ্রার ‘ভিয়ান ইন্ডাস্ট্রিতে’ নির্দেশক হিসেবে কাজ করেছেন শিল্পা। কিছুদিন আগে ওই পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর