হিন্দি সিনেমায় জয়া আহসানের অভিষেক

বিনোদন ডেস্ক | ৯ ডিসেম্বর ২০২৩, ০৭:৫০

হিন্দি সিনেমায় জয়া আহসানের অভিষেক

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের অভিষেক হলো হিন্দি সিনেমায়। শুক্রবার ভারতীয় ওটিটি প্ল্যাটফরম জি ফাইভে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায় চৌধুরীর সিনেমা ‘কড়ক সিং’। সিনেমাটিতে নয়না চরিত্রে অভিনয় করছেন তিনি।

ছবির গল্প অ্যামনেশিয়ায় আক্রান্ত অর্থনৈতিক দুর্নীতি বিভাগের এক কর্মকর্তাকে নিয়ে। এ কর্মকর্তা শ্রীবাস্তব ওরফে কড়ক সিং কেন, কীভাবে হাসপাতালে হাজির হলেন, তা নিয়ে এগিয়েছে সিনেমাটির কাহিনী। তারকাবহুল এ ছবিতে জয়া ছাড়াও আছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। আরও রয়েছেন পার্বতী, সঞ্জনা সাংঘি প্রমুখ। গত মাসে গোয়ায় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির। সেই প্রিমিয়ারে হাজির ছিলেন জয়া আহসান। এ ছবি প্রসঙ্গে জয়া বলেন, আসলে হলিউড, বলিউড, টলিউড কিংবা ঢালিউড মুখ্য বিষয় না।

প্রধান বিষয় হলো আমার কাজটা কেমন। কাজ ভালো হলে যেকোনো জায়গায় হলেই আমি আনন্দিত। ‘কড়ক সিং’ ছবিটি আমার কাছে বিশেষ। কারণ, ছবির পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী এবং আমার সহ-অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। আমি সব সময় অনিরুদ্ধ ও পঙ্কজের সঙ্গে কাজ করতে চেয়েছি। এবার সেই ইচ্ছেটাও পূরণ হলো। এদিকে পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী জানিয়েছেন, তার পরবর্তী ছবিতেও কাজ করতে যাচ্ছেন জয়া আহসান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের