কিংবদন্তি নির্মাতা জ্যঁ লুক গদার আর নেই

বিনোদন ডেস্ক | ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৯

সংগৃহীত

ফ্রান্সের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জ্যঁ-লুক গদার মারা গেছেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিশ্বখ্যাত এই নির্মাতা না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তার বয়স হয়েছিলো ৯১ বছর। আন্তর্জাতিক গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছে গদার ঘনিষ্ঠজনেরা।

ফরাসি চলচ্চিত্রে নতুন এক বিপ্লব নিয়ে এসেছেন গদার। সেজন্য তাকে বলা হয় ফ্রেঞ্চ নতুন ধারার চলচ্চিত্রের রূপকার। বিশ্বনন্দিত এই চলচ্চিত্রকার ‘ব্রেথলেস’ ও ‘কনটেমপ্ট’র মতো ক্লাসিক সিনেমা বানিয়েছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবির্ভূত ফরাসি নির্মাতাদের মধ্যে সেরা বিবেচনা করা হয় গদারকে। তার নির্মিত বিখ্যাত কয়েকটি সিনেমা হলো ‘উইকেন্ড’, ‘পাইরট লে ফু’, ‘লা পেটিট সোলদাদ’, ‘ইন প্যারিস অব লাভ’, ‘দ্য কারাবিনারস’, ‘দ্য ইমেজ বুক’, ‘অল দ্য বয়েজ আর কল্ড প্যাট্রিক’ ইত্যাদি।

ব্রিটিশ চলচ্চিত্র সাময়িকী ‘সাইট অ্যান্ড সাউন্ড’-এর ২০০২ সালে জরিপে সর্বকালের সেরা ১০ নির্মাতার মধ্যে জায়গা করে নেন জ্যঁ-লুক গদার। ২০১০ সালে তাকে সম্মানজনক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার প্রদান করা হয়। তবে পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির হননি তিনি।

এছাড়া ২০১৮ সালে ৭১তম কান চলচ্চিত্র উৎসবে গদারকে বিশেষ পাম দ’র দেওয়া হয়। ‘দ্য ইমেজ বুক’ সিনেমার জন্য তাকে সম্মানিত করেছিলো উৎসব কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ১৯৩০ সালের ৩ ডিসেম্বর প্যারিসে জন্মগ্রহণ করেন জ্যঁ-লুক গদার। চলচ্চিত্র জগতে তিনি আত্মপ্রকাশ করেন পঞ্চাশের দশকে। তার হাত ধরে ফরাসি চলচ্চিত্রের ধারা বদলে যায়।

সূত্র: রয়টার্স



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের