নায়িকাকে জড়িয়ে না ধরার শর্ত মানলে হলিউডে কাজ করবো: অনন্ত জলিল

সময় ট্রিবিউন ডেস্ক | ১২ জুলাই ২০২২, ০০:২৮

অনন্ত জলিল -ফাইল ছবি

নায়িকাকে বুকে জড়িয়ে ধরতে হবে না বা নায়িকার সঙ্গে রোমান্টিক ওই ধরনের ঘনিষ্ঠ দৃশ্য থাকবে না এমন শর্তে যদি পরিচালক রাজি হন তাহলে হলিউডেএ সিনেমায় কাজ করবেন বলে জানিয়েছেন অভিনেতা অনন্ত জলিল।

সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে অনন্ত জলিলের কাছে জানতে চাওয়া হয়, অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ। যদি আপনি হলিউড মুভি করাটাকে সম্ভব করে ফেলেন; সেক্ষেত্রে আপনি কাকে নেবেন নায়িকা হিসেবে? অ্যাঞ্জেলিনা জোলি?

উত্তরে অনন্ত বলেন, ‘অ্যাঞ্জেলিনা জোলি শুধু আমার নয়; সারা পৃথিবীর পছন্দের নায়িকা অ্যাঞ্জেলিনা জোলি। যদি গল্প ওই ধরনের হয়। নায়িকাকে বুকে জড়িয়ে ধরতে হবে না বা নায়িকার সঙ্গে রোমান্টিক ওই ধরনের ঘনিষ্ঠ দৃশ্য না থাকে, তাহলে চিন্তা করব।’

অনন্ত জলিল এ-ও জানালেন, তিনি চাইলেই হলিউডে কাজ করতে পারবেন। তার ভাষ্য, ‘যদি আমরা কখনও হলিউডের মুভি করার চিন্তা করি, আমাদের নানা ব্যবসা-বাণিজ্য আছে। আমি যদি করার চেষ্টা করি, আল্লাহ তায়ালার দয়ায় সেটা পারব। যেহেতু গোটা বিশ্বে আমার একটা পরিচিতি আছে।’

অনন্ত জলিল মূলত ব্যবসায়ী। তবে নিজের টাকায় সিনেমা বানিয়ে এবং তাতে অভিনয় করে পরিচিতি পেয়েছেন। নাম তার মজার ব্যাপার হলো, অনন্ত জলিলের সব সিনেমাতেই নায়িকা থাকেন তার বাস্তব জীবনের স্ত্রী বর্ষা। সর্বশেষ এই ঈদে মুক্তি পাওয়া ‘দিন-দ্য ডে’ সিনেমায়ও জুটি বেঁধে অভিনয় করেছেন তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের