মুখ খুললেন মৌসুমী

সময় ট্রিবিউন | ১৪ জুন ২০২২, ০০:১৮

জায়েদ খান ও মৌসুমী-ফাইল ছবি

মৌসুমীকে জড়িয়ে তার স্বামী ওমর সানীর সঙ্গে তুমুল দ্বন্দ্বে জড়িয়েছেন জায়েদ খান। দ্বন্দ্বের সূত্রপাতটা করেছেন চিত্রনায়ক ওমর সানীই। গত ১০ জুন রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিয়েপরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে জায়েদকে কষে চড় মারেন ওমর সানী।

জায়েদের সঙ্গে এমন দুর্ব্যবহারের কারণ হিসেনে সানী জানিয়েছেন, জায়েদ খান নাকি গত চার মাস ধরে তার সহধর্মিণী মৌসুমীকে ত্যক্ত-বিরক্ত করে আসছিল। তাদের সংসারে ভাঙনের চেষ্টা করেছিল জায়েদ।

তবে বিষয়টি নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী, যাকে কেন্দ্র করেই চলছে এ দ্বন্দ্ব।

জায়েদের বিরুদ্ধে করা সানীর অভিযোগকে উড়িয়ে দিয়ে মৌসুমী জানালেন, জায়েদের খুব একটা দোষ দেখছেন না তিনি। জায়েদ কখনো তাকে অসম্মান করেননি।

জায়েদের ভূয়সী প্রশংসা করে গণমাধ্যমকে মৌসুমী বলেন, ‘আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার কোনো প্রয়োজন ছিল না। আমি জায়েদকে অনেক স্নেহ করি ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটা খুবই ভালো একটা সম্পর্ক। সেখানে ও আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না। আর ওর মধ্যে গুণ ছাড়া এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে এমন কিছুই আমি দেখিনি। তারপর বলব ও অনেক ভালো ছেলে। সে কখনই আমাকে অসম্মান করেনি।’

জায়েদ তাকে উত্যক্ত করেছে কিনা এ প্রসঙ্গে এ চিত্রনায়িকা বলেন, ‘সে আমাকে বিরক্ত করছে-উত্ত্যক্ত করছে! কেন এই প্রশ্নটা বারবার আসছে? এই জিনিসটা আমার আসলে... জানি না এটা কেন হচ্ছে। এটা যদিও একান্ত আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের