আবার বিয়ে করলেন শ্রাবন্তী

সময় ট্রিবিউন | ৩১ ডিসেম্বর ২০২১, ০২:৩৮

ছবিঃ সংগৃহীত

শীতকাল! বলা যায় বিয়ের মৌসুম চলছে। বলিউড থেকে টলিউড, সর্বত্র সানাইয়ের সুর। সেই সুরেই আচমকা বর-কনের বেশে হাজির ভারতীয় অভিনেতা ওম সাহানি ও ভারতীয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

 লাল বেনারসি, গা ভর্তি সোনার গয়না আর গোড়ের মালায় সেজে পারফেক্ট বাঙালি কনে শ্রাবন্তী পাশে টোপর মাথায় দিয়ে তৈরি বর, ওম। কেউ কেউ যখন ভাবছিল ভয় পাবে তাঁরা, সেটা না হয়ে উলটে ভালোবাসা ছড়িয়ে দিলেন দুজনে! তারই ঝলক নিজেই প্রকাশ্যে আনলেন শ্রাবন্তী। সঙ্গে বুঝিয়ে দিলেন নিন্দকদের অকারণ মাথাব্যাথার দরকার নেই, পর্দায় তাঁদের রসায়ন কম জমজমাট হবে না। 

তবে পলক ফেলতেই রোজকার দিনের অনায়াস সাজে ধার দিয়েছেন তাঁরা। ওমের পরনে, জিনস-শার্ট এবং শ্রাবন্তী সেজেছেন সালোয়ার কামিজে। আগামী ৪ঠা জানুয়ারি থেকে শ্যুটিং শুরু হবে এই ছবির। 

বছর খানেক আগেই ‘হুল্লোড়’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন ওম-শ্রাবন্তী, তবে সেইবার তাঁদের জোড়িদার ছিল দর্শনা ও সোহম, কিন্তু এবার বদলে গেছে সম্পর্কের সমীকরণ। ভালো বন্ধুত্বটা তো ‘হল্লোড়’-এর ফাঁকেই তৈরি হয়ে গিয়েছে, এবার আরও গাঢ় হবে ওম-শ্রাবন্তীর বন্ধুত্ব। নবাগত পরিচালক অয়ন দে-র ‘ভয় পেও না’ ছবির পোস্টার শ্যুটে এমনই অবতারে ধরা দিলেন ওম-শ্রাবন্তী। বিয়ের বছর ঘোরবার আগেই আবারও টোপর মাথায় দিয়ে বিয়ের পিঁড়িতে ওম, তবে এবার রিয়েল লাইফে রিল লাইফে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর