গুচ্ছভর্তির ফল পুনর্নিরীক্ষণের সুযোগ পাবে ভর্তিচ্ছুরা

সময় ট্রিবিউন | ৭ নভেম্বর ২০২১, ০৮:৩০

ফাইল ছবি

দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার ফলের পুনর্নিরীক্ষণের সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (৬ নভেম্বর) সমন্বিত ভর্তি সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে gstadmission.ac.bd এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, পুনর্নিরীক্ষনের ইচ্ছুকদের আগামীকাল রোববার দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, যারা ফলাফলে অসন্তুষ্ট বা অসঙ্গতি হয়েছে বলে প্রশ্ন তুলছে, তাদের ফল পুনর্নিরীক্ষার সুযোগ দেয়া হলো। এজন্য ২ হাজার টাকা পরিশোধ করতে হবে। যদি কোনো শিক্ষার্থীর ফল পরিবর্তন হয় তাহলে তাকে ওই টাকা ফেরত দেওয়া হবে।

নির্দেশনা বলা হয়েছে, ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে শিক্ষার্থীদের দিতে হবে দুই হাজার টাকা। তবে ফলাফল পরিবর্তন হলে আবেদনকারী টাকা ফেরত পাবেন। পুনর্নিরীক্ষণের ফলাফল আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয় গত ২০ অক্টোবর, ‘বি’ ইউনিটে ২৬ অক্টোবর আর ‘সি’ ইউনিটের ৪ নভেম্বর।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা প্রকাশিত ফলাফলের নানা অসংগতির অভিযোগ তুলছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের