অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

সময় ট্রিবিউন | ২ অক্টোবর ২০২১, ০৬:৩৫

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-ফাইল ছবি

১৪ শিক্ষার্থীর চুল কেটে দেয়ার ঘটনায় সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনকে সাময়িক বরখাস্ত, বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত করা হলেও অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন অফিসার মো. শাহ্ আলী স্বাক্ষরিত সংশোধিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও প্রভাষক ফারহানা ইয়াসমিন ওই বিভাগের ১৪ শিক্ষার্থীর চুল কেটে লাঞ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের চলমান অস্থিরতা নিরসনে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টায় সিন্ডিকেটের ১৬তম বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়। তদন্ত কমিটির প্রতিবেদনের পর বিধি অনুযায়ী ফারহানা ইয়াসমিনের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল বিভাগের পরীক্ষা স্থগিত থাকবে, তবে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে।

এদিকে অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনকে সাময়িক বহিষ্কারের পর শিক্ষার্থীরা অনশনের মতো কঠোর আন্দোলন থেকে সরে আসলেও স্থায়ী বহিষ্কারের দাবিতে শুক্রবার বিকেল থেকে নতুন করে অবস্থান ধর্মঘট করছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে। সেইসাথে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। ২৬ সেপ্টেম্বর ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেয়ার অভিযোগ ওঠে শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনের বিরুদ্ধে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের