১ অক্টোবরের আগে হল না খুললে কঠোর আন্দোলন

সময় ট্রিবিউন | ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-ফাইল ছবি

আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে হল খোলার তারিখ ঘোষণা এবং ১ অক্টোবরের আগে হল খুলে না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের বারান্দায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

এসময় শিক্ষার্থীদের শতভাগ টিকা দেওয়া সাপেক্ষে আগামী ১৫ অক্টোবরের পর যে কোনো দিন বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়া হবে-জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের এ বক্তব্যকে প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা।

এ সময় লিখিত বক্তব্যে দর্শন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, করোনা শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে নেমে এসেছে। তারপরও বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে প্রশাসন থেকে কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। আমরা চাই, ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল খুলে দেওয়া হোক।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিবুল রনি, ছাত্র ফ্রন্টের আহ্বায়ক শোভন রহমান ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের