উদ্ভট অজুহাতে কেটে ফেলা হলো ঢাবির গাছ

সময় ট্রিবিউন | ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৭:১৫

উদ্ভট অজুহাতে কেটে ফেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের সেই ঐতিহ্যবাহী কৃষ্ণচূড়া গাছ। ছবি সংগৃহীত

উদ্ভট অজুহাতে কেটে ফেলা হয়েছে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের ঐতিহ্যবাহী কৃষ্ণচূড়াসহ বেশ কয়েকটি গাছ। এমন স্মৃতি বিজড়িত গাছ কাটার বিরুদ্ধে ক্ষোভ-প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।

ঐতিহ্যবাহী এসব গাছ কাটার পেছনে বড় কোনো যুক্তি দেখাতে পারেনি ক্যাম্পাস প্রশাসন। প্রশাসন বলছে, মানুষের গায়ের উপর ডাল-পালা ভেঙে পড়বে; এমন আশঙ্কা থেকেই এসব গাছ কেটে ফেলা হয়েছে।

কলাভবন ও ডাকসুর মাঝে থাকা এ কৃষ্ণচূড়া গাছ অনেকের স্মৃতি বিজড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন থেকে কৃষ্ণচূড়া দেখে আপ্লুত হননি, এমন শিক্ষক-শিক্ষার্থী নিশ্চয়ই পাওয়া যাবে না। অপরাজেয় বাংলা থেকে সেন্ট্রাল লাইব্রেরি, মধুর ক্যান্টিন বা ডাকসুতে যাওয়ার পথে এ কৃষ্ণচূড়া তলার সৌন্দর্যে বিমোহিত হননি এমন মানুষ নেই বললেই চলে। কিন্তু, কৃষ্ণচূড়ার সেই লাল আভা আর দেখা যাবে না।

কলাভবনের প্রক্টর অফিস সংলগ্ন রাস্তা সংস্কারের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের এক সিদ্ধান্তে গত সোমবার (১৩ সেপ্টেম্বর) কেটে ফেলা হয়েছে ঐতিহ্যবাহী কৃষ্ণচূড়া গাছটি।

ইতোমধ্যে একটি কৃষ্ণচূড়া ও দুটি ইউক্যালিপটাস কাটা পড়ছে। বিভিন্ন মাধ্যমে, বহু স্মৃতি বিজড়িত কৃষ্ণচূড়া গাছটি কাটার এমন মর্মান্তিক দৃশ্য দেখে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা।

তবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গাছ কাটার কারণ জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ড. আবু মো. দেলোয়ার হোসেন জানান, কোনো উন্নয়নের অংশ নয়, বর্ষা মৌসুমে গাছটি ঝুঁকে পড়ায় আমরা গাছটি কাটার জন্য অনুরোধ করেছিলাম। যারা কেটেছে তারা আমাদের অনুরোধে বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী গাছটি কেটেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাছ কাটা ও রোপণ নিয়ে কাজ করে একটি কমিটি। সেই গাছ কাটা ও নিলাম-শীর্ষক কমিটির প্রধান জানান, কৃষ্ণচূড়া গাছ কাটা হলেও, প্রক্টর অফিস গেটের পাশে বাগান করা হচ্ছে। সেগুলো আস্তে আস্তে বড় হলে আবার আগের চিত্র দেখা যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাছ কাটা ও নিলাম কমিটির মুখপাত্র মিহির লাল বলেন, ওইটা (কৃষ্ণচূড়া গাছ) খুবই ঝুঁকিপূর্ণ ছিলো, এতটাই ঝুঁকে পড়েছিলো যে ওখানকার সয়েলের স্ট্র্যাকচার ক্ষতিগ্রস্থ হচ্ছিলো হয়তো বৃষ্টি হলে এমনিই পড়ে যেত। শিক্ষার্থীদের ঝুঁকি মুক্ত করতেই এ সিদ্ধান্ত। আর পরিবেশ বান্ধব না হওয়ায় ইউক্যালিপ্টাস গাছগুলো আরও আগেই কাটার সিদ্ধান্ত নেয়া হয়েছিলো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর