জবিতে সহকারী প্রক্টরের দায়িত্ব পেলেন তিন শিক্ষক

সময় ট্রিবিউন | ১৫ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সায়েদুর রহমান, গনিত বিভাগের সহকারী অধ্যাপক গৌতম কুমার সাহা এবং ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত করা হলো। এ আদেশ ১৫ সেপ্টেম্বর হতে কার্যকর হবে এবং বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক নিউটন হাওলাদার, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. রেজাউল হোসাইন, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাজী নূর হোসেন মুকুল সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাদেরকেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর