অনলাইনে পাওয়া যাচ্ছে ঢাবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র

সময় ট্রিবিউন | ১১ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৭

ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো-ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) ডাউনলোড কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুর তিনটা থেকে প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) ডাউনলোড কার্যক্রম শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, দুপুর ৩টা থেকে সবগুলো ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম চালু হয়েছে। শিক্ষার্থীরা এই সময় থেকে শুরু করে নির্দিষ্ট সবগুলো ইউনিটের প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। তবে প্রত্যেক ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্ব পর্যন্ত ওই ইউনিটের প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

এক্ষেত্রে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের admission.eis.du.ac.bd পেইজ থেকে ইউনিটসমূহের প্রবেশ পত্র সংগ্রহ করতে পারবেন। পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগ পর্যন্ত শিক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

প্রসঙ্গত, আগামী ১লা অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হতে যাচ্ছে ২০২১-২২ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ২ অক্টোবর কলা অনুষদভুক্ত 'খ' ইউনিটের, ৯ অক্টোবর চারুকলা অনুষদভুক্ত 'চ' ইউনিটের লিখিত (অঙ্কন) পরীক্ষা, ২১ অক্টোবর বাণিজ্য অনুষদভুক্ত 'গ' ইউনিটের ও ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলো বেলা ১১টা থেকে শুরু হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের