ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জবি শিক্ষার্থীর মৃত্যু

সময় ট্রিবিউন | ৯ সেপ্টেম্বর ২০২১, ২০:২২

ছবি : সংগৃহীত

আবারো ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আল-আমিন লেবু নামের আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভোরে সে মৃত্যুবরণ করেছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মোস্তফা কামাল।

শিক্ষার্থীর সহপাঠী সূত্রে জানা যায়, কয়েকদিন ধরেই সে অসুস্থ ছিলো। গতকাল ফেসবুকে একটা পোস্টও করেছে সে। প্রচন্ড জ্বর, ঠান্ডা, কাশি এসবে সে খুব অসুস্থ। প্রথমে বাসাতেই তার স্বাভাবিক চিকিৎসা হচ্ছিল। কিন্তু গতকাল ভোরে অবস্থা খুবই খারাপ হওয়ায় হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পরে পরীক্ষা করে জানা যায় যে, সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলো।

মৃত্যুর খবর শোনে শোকার্ত হয়ে বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. পারভীন আক্তার জেমি বলেন, খবরটি শুনে আমি খুবই মর্মাহত। আমার ডিপার্টমেন্টের শিক্ষার্থী হারানো মানে আমার কাছে নিজ সন্তান হারানোর সমতুল্য। দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন৷

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মোস্তফা কামাল বলেন, আমরা মৃত্যুর খবরটি শুনেছি। সহকারী প্রক্টর স্যার ঐখানে গিয়েছেন। লাশের গোসলের কাজ শেষ করে বগুড়ায় তার গ্রামের বাড়িতে পাঠানো হচ্ছে। গ্রামের বাড়িতে লাশ নিয়ে তার সহপাঠী আমাদের শিক্ষার্থীরা যাবে।

উল্লেখ্য যে, এর আগে ১১ জুন বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট (আইআর) এর শিক্ষার্থী রাহাত আরা মিমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর