হাবিপ্রবি আইআরটি'র নতুন পরিচালক হলেন অধ্যাপক ড. হারুন

সময় ট্রিবিউন | ৮ সেপ্টেম্বর ২০২১, ০৩:১৩

ফাইল ছবি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর ইন্সটিটিউট অফ রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি) এর নতুন পরিচালক নিযুক্ত হয়েছেন প্যাথলজি এন্ড প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. এস. এম. হারুন-উর-রশীদ।

উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামানের অনুমতিক্রমে ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. ফজলুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, এই বিশ্ববিদ্যালয়ের পরিচালক (আই.আর.টি) প্রফেসর তারিকুল ইসলাম, উদ্যানতত্ত্ব বিভাগ, কৃষি অনুষদ, হাবিপ্রবিকে গত ১৮-০১-২০১৯ ইং তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের আইআরটি রেগুলেশন-২০০৫ এর ৪.২ ও ৬.২ ধারা অনুযায়ী তার মেয়াদ দুই বছর অতিক্রম হওয়ায় তদাস্থলে অধ্যাপক ড. এস এম হারুন-উর-রশীদ, প্যাথলজি এন্ড প্যারাসাইটোলজি বিভাগ, ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্স অনুষদ, হাবিপ্রবিকে তার নিজ দ্বায়িত্বের অতিরিক্ত দ্বায়িত্ব হিসেবে শর্তসাপেক্ষে পরিচালক (আইআরটি) নিযুক্ত করা হলো।

এ বিষয়ে অধ্যাপক ড. এস. এম. হারুন-উর-রশীদ বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের জন্য আই.আর.টি একটি উল্লেখযোগ্য শাখা। এই শাখার পরিচালক হিসেবে শিক্ষা ও গবেষণাকে আরো সমৃদ্ধ করা ও নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে ছাত্র-ছাত্রী তথা মাট পর্যায়ে নিয়ে গিয়ে সাধারণ মানুষকে কিভাবে উপকৃত করার যায় সেদিকে গুরুত্ব দিব।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর