জবির ছাত্রকল্যাণে পরিচালক আইনুল, গবেষণায় পরিমল

সময় ট্রিবিউন | ৬ সেপ্টেম্বর ২০২১, ০৩:১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রকল্যাণ দপ্তরের নতুন পরিচালক হিসেবে অঅর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম এবং গবেষণা পরিচালক হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পরিমল বালাকে নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশক্রমে এ নিয়োগ দেওয়া হয়েছে। ফোনালাপে বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এ ৮ এর 'ট' ও 'ঠ' ধারা অনুসারে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসেবে গবেষণা পরিচালক ও ছাত্রকল্যাণ পরিচালককে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে ২০১৮ সালের মার্চ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালকের দায়িত্বে ছিলেন অধ্যাপক ড. আব্দুল বাকী। তিনি বর্তমানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক হিসেবে ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ নূরে আলম আব্দুল্লাহ। তিনি বর্তমানে পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত রয়েছেন।


এবিষয়ে জানতে চাইলে নবনিযুক্ত ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, ' আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক হিসেবে যে কাজ বা নাম, সেটা সমুন্নত রাখার চেষ্টা করবো। কিভাবে ছাত্রদের কল্যাণে আরো বেশি কাজ করা যায় সেই চেষ্টা থাকবে।'

তিনি আরো বলেন, 'দায়িত্ব গ্রহণের পর ছাত্রদের কল্যাণে কি কি কাজ করা যায় তা নিয়ে একটি পরিকল্পনা গ্রহণ করবো।

নবনিযুক্ত গবেষণা পরিচালক অধ্যাপক ড. পরিমল বালা বলেন, 'বিশ্ববিদ্যালয় আমাকে দায়িত্ব দিয়েছে, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে তা যথাযথভাবে পালন করার। বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমে উন্নয়নে আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।'

তিনি আরো বলেন, একটা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড নির্ভর করে তার গবেষণা কার্যক্রমের উপর। কত সংখ্যক এবং কতোটা কোয়ালিটিফুল গবেষণা কার্যক্রম পরিচালিত হয় তা-ই বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনে। আমার চেষ্টা থাকবে, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের উন্নয়নের মাধ্যমে আরো বেশি শিক্ষককে গবেষণায় উদ্বুদ্ধ করা। যাতে বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জিত হয়।'



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর