কর্পোরেট জবের প্রথম ফোকাস থাকে সিভিতে

সময় ট্রিবিউন | ৩১ আগষ্ট ২০২১, ২০:৩০

এএনএইচ এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোকাদ্দেস হানিফ টলিন বলেন, ‘কর্পোরেট জগতে যাওয়ার আগে নিজেকে প্রস্তুত করতে হবে। কর্পোরেট জবের প্রথম ফোকাস থাকে সিভিতে। যার মাধ্যমে প্রমাণ করতে পারেন আপনি সেই চাকরির যোগ্য। পাশাপাশি ইন্টারভিউয়ের প্রস্তুতি নিতে হবে।’

সোমবার (৩০ আগস্ট) রাতে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজিত ‘কর্পোরেট সেক্টরের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা’ শীর্ষক ওয়েবিনারে আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি। ওয়েবিনারটি সঞ্চালনা করেন সংগঠনটির উদ্যোক্তা বিষয়ক সম্পাদক আরোশি আঁখি।

টলিন বলেন, ‘নিজেকে তৈরি করতে হলে প্রথমত নিজের উপর বিশ্বাস রাখতে হবে। কোন পরিস্থিতিতেই হাল ছেড়ে দেয়া যাবে না। লেগে থাকলে সফলতা অবশ্যই আসবে। জীবন সংগ্রামে এগিয়ে থাকতে হলে সময় নষ্ট করলে হবে না। নিজেকে সর্বদা প্রস্তুত করতে হবে। আপনার আগ্রহের জায়গাটি খুঁজে বের করে সেই অনুযায়ী কাজ করতে হবে।’

উল্লেখ্য, ‘ফার্স্ট ডিজার্ভ দেন ডিজায়্যার’ স্লোগানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে ক্লাবটি যাত্রা শুরু করে ইবি ক্যারিয়ার ক্লাব। ২০২০ সালের ১৭ অক্টোবরে যাত্রা শুরু করে ইতোমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন ইভেন্টে ক্লাবটি বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করছে। ক্লাবটি আত্ম উন্নয়নমূলক বিভিন্ন প্রোগ্রাম ও ক্যারিয়ার সহায়ক পরামর্শ প্রদান করছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর