জাতীয় চারুকলা প্রদর্শনীতে সুবীরের চিত্রকর্ম 'যোগাযোগের বিবর্তন'

সময় ট্রিবিউন | ২৯ আগষ্ট ২০২১, ২১:১১

ছবি : ইন্টারনেট

শিল্পের বৈভবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত ২৪তম জাতীয় চারুকলা প্রদর্শনীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শ্রীকান্ত রায় সুবীরের 'যোগাযোগের বিবর্তন' শিরোনামে একটি চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে। শ্রীকান্ত রায় সুবীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবম ব্যাচের (২০১৩-১৪ সেশন) ও চারুকলা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী। শ্রীকান্ত রায় সুবীরের চিত্রকর্মটি প্রদর্শনীতে চিত্রকলা ক্যাটাগরিতে প্রদর্শিত হয়েছে।

চিত্রকর্মের বিষয়ে শ্রীকান্ত রায় সুবীর বলেন, 'যোগাযোগের বিবর্তন' (ইভালুশান অফ কমিউনিকেশন) চিত্রকর্মটি আমার একটি সিরিজের কাজ। এটি এই সিরিজের চতুর্থ কাজ। যা বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত ২৪ তম জাতীয় চারুকলা প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে। এই নিয়ে দুইবার জাতীয় চারুকলা প্রদর্শনীতে আমার কাজ প্রদর্শিত হয়েছে। এই সিরিজের অন্য আরেকটি কাজ শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত ২২ তম নবীন চারুকলা প্রদর্শনীতে ২০২০ সালে জাতীয় চারুকলা প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে।

সুবীর বলেন, আমি আমার এই সিরিজ কাজটিতে সময়ের সাথে যোগাযোগের যে বিবর্তন হয়েছে বা হচ্ছে তা প্রকাশ করার চেষ্টা করেছি। যোগাযোগের বিবর্তনে এই ছবিতে বর্তমান সময়ে যে যোগাযোগ এর মাধ্যম এবং আগের যে যোগাযোগ এর মাধ্যম এর যে পার্থক্য হয়েছে সেই বিষয়টি লক্ষণীয়। চিত্রকর্মটিতে নীল রঙ ও হলুদ রঙ এর গুরত্ব দেয়া হয়েছে। এছাড়াও চিত্রকর্মটিতে চিঠির সাথে সংশ্লিষ্ট বিষয় গুলোকে ফুটিয়ে তুলা হয়েছে।

তিনি আরো বলেন, কাজটি একটি পেইন্টিং চিত্রকর্ম। যা ৪৮*৪৮ ইঞ্চি তে আঁকা। এটা 'যোগাযোগের বিবর্তন' বা 'ইভালুশান অফ কমিউনিকেশন' সিরিজের একটি কাজ।

স্বাস্থ্যবিধি মেনে ২৪ তম জাতীয় চারুকলা প্রদর্শনীটি ১লা সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচায় সকলের জন্য উন্মুক্ত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের