২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল আজ

সময় ট্রিবিউন | ২২ আগষ্ট ২০২১, ২২:০৯

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা- ছবি: সংগৃহীত

গুচ্ছ পদ্ধতিতে ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফলাফল আজ প্রকাশ করা হবে। আর আগামী ১ সেপ্টেম্বর থেকে অনলাইনে চূড়ান্ত আবেদন শুরু হবে।

রোববার সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল গুচ্ছভুক্ত বিশ্বদ্যিালয়গুলোর উপাচার্যদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অধ্যাপক ফরিদ উদ্দিন আরও বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক আবেদন থেকে নির্বাচিত শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে। তারা আগামী ১ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত আবেদন করতে পারবে। অনলাইনে পরবর্তী সাত দিন আবেদন নেওয়া হবে।

তিনি বলেন, চূড়ান্ত আবেদন ফি ১২ শ টাকা নির্ধারণ করা হয়েছে। আমরা জানি ফি তুলনামূলক বেশি হয়েছে। কিন্তু তিনটি বিষয় বিবেচনায় নিয়ে ১২ শ টাকা নির্ধারণ করা হয়েছে এবং তাতে কেউ আপত্তি জানায়নি। পরীক্ষা বাবদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কোনো অর্থ দিচ্ছে না। বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক অবস্থাও খারাপ এবং এবার তিন ভাগের এক ভাগ পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

শাবিপ্রবি উপাচার্য বলেন, পরীক্ষার জন্য সারা দেশে শিক্ষার্থীদের মুভ করতে হয়। তাদের যেমন কষ্ট হয়, তেমন অর্থ ব্যয় হয়। আমরা চেষ্টা করছি শিক্ষার্থীরা যেন নিজ বিভাগের পরীক্ষা দিয়ে ওই দিনই বাড়ি ফিরে যেতে পারে। তাদের খরচটা যেন কমে আসে, কষ্ট না হয়। শিক্ষার্থীরা তাদের পছন্দের ক্রমানুসারে কমপক্ষে পাঁচটি পরীক্ষাকেন্দ্র নির্বাচন করবে।

তবে এত বড় পরিসরে পরীক্ষার আয়োজন করাই চ্যালেঞ্জ বলে জানান শাবিপ্রবি উপাচার্য।

গুচ্ছ পদ্ধতিতে আসা বিশ্ববিদ্যালয়গুলো হলো— ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলনা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

আরও আছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর