জগন্নাথে ছাত্রলীগের করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন

সময় ট্রিবিউন | ১৯ আগষ্ট ২০২১, ২৩:৫২

ছবি : সময় ট্রিবিউন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের করোনা প্রতিরোধক বুথ এবং মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এই বুথ থেকে বিনা মূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার নেওয়া যাবে এবং মশক নিধন রোধে নিয়মিত স্প্রে ছিটিয়ে দেয়া হবে। বুথে আছে ব্যবহৃত মাস্ক ফেলার জায়গাও। বুথটি ২৪ ঘন্টাই খোলা থাকবে।

আজ বুধবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের সামনে করোনা প্রতিরোধক বুথ উদ্ভোদন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এতে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড ইমদাদুল হক, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম ফরাজী, আসাদুজ্জামান আসাদ, সাবেহ সহ সভাপতি আশরাফুল ইসলাম টিটন, মোঃ আবদুল্লাহ শাহিন এছাড়া মেহেদী বাবু, সাইদুল ইসলাম সাঈদ সহ ছাত্রলীগের আরো অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে মশক নিধন কর্মসূচি উদ্ভোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এসময় তিনি ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের কর্মচারীদের নিয়মিত মশক নিধন স্প্রে করার নির্দেশনা দেন।

এসময় অনুষ্ঠানে অংশগ্রহণ করা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড ইমদাদুল হক বলেন, "ছাত্রলীগের এই কার্যক্রমকে সাধুবাদ জানাই। আমরা সকলে সচেতন থাকব। এখন ডেঙ্গুর প্রকোপ বেড়েছে তাই আমাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকতে হবে।

উল্লেখ্য,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এক অনুষ্ঠানে এডিস মশা নিধনের এই কর্মসূচির উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। কর্মসূচির উদ্বোধনের পর নেতা-কর্মীদের নিয়ে টিএসসি এলাকায় মশকনিধনের ওষুধ ছিটান ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। সেই কর্মসূচি থেকে জানানো হয়, শুক্রবার থেকে সারা দেশে সংগঠনের প্রতিটি ইউনিটে মশা নিধন কর্মসূচি পালিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর