জবিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ

সময় ট্রিবিউন | ১৭ আগষ্ট ২০২১, ০৫:২২

ছবি : সময় ট্রিবিউন

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের করোনাকালীন সহায়তার অংশ হিসেবে বৃত্তিপ্রাপ্ত ৯৩৯ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি)। তালিকায় নাম প্রকাশিত শিক্ষার্থীদের বৃত্তি শাখা থেকে চেক গ্রহণ করতে বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

১৬ আগস্ট (সোমবার) বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় প্রতি মাসে ৪০০ টাকা হারে ৯৩৯ জন শিক্ষার্থীকে বারো মাসের এককালীন ৪৮০০ টাকা দেয়া হয়েছে। বৃত্তিপ্রাপ্ত ৯৩৯ জন শিক্ষার্থীকে মোট ৪৫ লক্ষ ৭ হাজার ২শত টাকা শিক্ষাবৃত্তি প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের বৃত্তি শাখা থেকে জানা যায়, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা ১৬ আগস্ট থেকেই বৃত্তি অফিস থেকে চেক সংগ্রহ করতে পারবেন। যদি কেউ চেক সংগ্রহ করতে না পারে সেক্ষত্রে নিজ বিভাগ অথবা বৃত্তি শাখায় যোগাযোগ করলে বৃত্তির টাকা গ্রহণ করতে পারবে।

গত ৩ জুন করোনাকালীন মেধা বৃত্তির জন্য আবেদন চেয়েছিল বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। শিক্ষার্থীদের মেধা ও অবৈতনিক এই দুই শাখায় বৃত্তি জন্য অনলাইনে আবেদন করতে বলা হয়েছিল। বিভাগে প্রতিবন্ধী শিক্ষার্থী থাকলে তাদেরকে আবেদন করার জন্য উৎসাহিত করা হয়েছিল। একজন শিক্ষার্থী যে কোনো একটি ক্যাটাগরিতে আবেদন করার সুযোগ ছিল।

উল্ল্যেখ যে, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে এক হাজার ১১৬ জনকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মেধা ও অবৈতনিক বৃত্তি দেয়া হয়। এদের মধ্যে স্নাতক পর্যায়ে ৩০৭ জনকে মেধাবৃত্তি ও ৭১০ জনকে অবৈতনিক বৃত্তি এবং স্নাতকোত্তর পর্যায়ে ৪০ জনকে মেধাবৃত্তি ও ৫৯ জনকে অবৈতনিক বৃত্তি দেয়া হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর